জনপ্রিয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রেফারি ম্যাচের শেষ বাঁশি দিলেন, যেন পুরো ক্রাভেন কটেজ হুমড়ি খেয়ে পড়ল হামেস রদ্রিগেজের ওপর! কেউ ছবি তুলছেন, কেউ হাত বাড়িয়ে দিচ্ছেন সইয়ের জন্য। কারও আনন্দ স্রেফ তাঁকে একবার ছুঁয়ে দেখতে পেরে! ইংলিশ ক্লাব ফুলহামের মাঠে পরশু রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচটা কলম্বিয়া জিতেছে ২-১ গোলে। কিন্তু ম্যাচের ফল নিয়ে যেন বিন্দুমাত্র আগ্রহ ছিল না দর্শকদের। চোটের কারণে খেলতে পারেননি কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। কিন্তু তিনিও ছিলেন গ্যালারিতে। সেটি নিয়েও নিরুৎসাহ! শুরু থেকে শেষ পর্যন্ত সবটুকু আলো কেড়ে নিলেন রদ্রিগেজ। ভক্তদের অবশ্য নিরাশ করেননি বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী। ছবির জন্য পোজ দিয়েছেন অনেকক্ষণ ধরে। কাগজে, জার্সিতে, গায়ে—যে যেখানে সই চেয়েছেন সেটা দিয়েছেন। শেষ পর্যন্ত নিরাপত্তারক্ষীরা এসে তাঁকে উদ্ধার না করলে হয়তো দিনভর ভক্তদের আবদারই মেটাতে হতো। ডেইলি মেইল।