জন্মদিনের উপহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ জন্মদিনে কত কিছু উপহার পায়। হুলিও সিজার ফ্যালকিওনি নিজের ৫৯তম জন্মদিনে এমন একটা ‘উপহার’ পাবেন, সেটা নিশ্চয়ই আশা করেননি। আর্জেন্টাইন ক্লাব কুইলমিস কর্তৃপক্ষও পাষাণ, নইলে জন্মদিনে কেউ কোচকে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয়! আর্জেন্টাইন লিগে কুইলমিস বেশ কিছুদিন ধরেই ধুঁকছিল, গত পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে। ৩০ দলের লিগে নামতে নামতে চলে গেছে পয়েন্ট তালিকার ২৩ নম্বরে। কর্তৃপক্ষের ধৈর্যের বাঁধ তাই ভেঙে পড়েছে। ফ্যালকিওনি অবশ্য অনেক দিনের অভিজ্ঞ কোচ। ব্যানফিল্ড ও বোকা জুনিয়র্সকে লিগও জিতিয়েছেন। তবে চাকরিচ্যুতির চিঠি পেয়ে দাবি করেছেন, তাঁকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। ফুটবল কোচদের বরখাস্ত হওয়ার মতো এই কথাটাও খুব ‘কমন’! রয়টার্স।