জন্মদিনের পার্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরক্কোন শহর মারাকেশের বিখ্যাত রিসোর্ট আমানিয়েনা। এই রিসোর্টে আলোর রোশনাইয়ের কমতি থাকে না কখনোই। কিন্তু গতকাল এটি যেন ছিল আরও আলোকিত। হলিউড তারকা টম ক্রুজ, চলচ্চিত্র পরিচালক গাই রিচি, টিভি অভিনেত্রী লিজ টেলর—কে ছিলেন না সেখানে! তবে এ খবরটি খেলার পাতায় ছাপা হওয়ার কারণ—তারকাদের এই মিলনমেলার উপলক্ষ ছিল ডেভিড বেকহামের ৪০তম জন্মদিন। ফুটবলে সাবেক হয়ে গেলেও বেকহামের তারকাদ্যুতি এখনো অটুট। ইংলিশ সংবাদমাধ্যমের খবর, গতকালের পার্টিটিই ছিল বেকহামের এযাবৎকালের জন্মদিনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন। বিভিন্ন অঙ্গনের তারকা উপস্থিতিও ছিল সবচেয়ে বেশি। মেইল অনলাইন।