জয়রথ থামল জুভদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থামল জুভেন্টাসের জয়ের ধারা। ইতালিয়ান চ্যাম্পিয়নরা সিরি ‘আ’তে টানা ১৩ ম্যাচ জয়ের পর পরশু ১-১ গোলে ড্র করেছে সাসসুয়োলোর সঙ্গে। মৌসুমে সপ্তম ম্যাচে এসে প্রথম পয়েন্ট খোয়াল জুভেন্টাস। এই ম্যাচের আগে প্রথম ছয় ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতেই ছিল গত মৌসুমে প্রথমবারের মতো সিরি ‘আ’তে ওঠা সাসসুয়োলো। ১৩ মিনিটে সিমোনে জারার গোলে এগিয়ে গিয়েছিল সাসসুয়োলো। ৬ মিনিট পর সমতা ফেরান জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাসই শীর্ষে, পরশুই শিয়েভোকে ৩-০ গোলে হারানো রোমা ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। এএফপি।

এক নজরে ফল

ইংলিশ প্রিমিয়ার লিগ

    কিউপিআর ২ : ৩ লিভারপুল

লা লিগা

বার্সেলোনা ৩ : ০ এইবার   

অ্যাটলেটিকো ২ : ০ এসপানিওল

বুন্দেসলিগা

        হামবুর্গ ১ : ১ হফেনহেইম

সিরি আ

   ফিওরেন্টিনা ০ : ২ লাৎসিও

        হেল্লাস ১ : ৩ এসি মিলান

     আটালান্টা ১ : ০ পার্মা

      পালের্মো ২ : ১ সেসেনা

* প্রথমে স্বাগতিক দল