জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ম্যারাডোনাকে ঘিরে সে কী উন্মাদনা! ডাগ-আউটে তাঁর পাগলামি তাবৎ বিশ্ব উপভোগ করেছে সেবার। কিন্তু বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জার্মানির সঙ্গে হেরে পদচ্যুত কোচ ম্যারাডোনার জায়গায় সাময়িক দায়িত্ব পান ম্যারাডোনার একসময়ের সতীর্থ সার্জিও বাতিস্তা। তাঁর অধীনে ঘরের মাঠে কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় আর্জেন্টিনা। তখন ম্যারাডোনা বলেছিলেন, বাতিস্তা নাকি ঘুষের বিনিময়ে খেলোয়াড় নিয়েছেন! রেগেমেগে আদালতেই যান বাতিস্তা। এরপর যদিও ম্যারাডোনা প্রকাশ্যে তাঁর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন, তবু ওই আইনি লড়াইয়ে বাতিস্তার আইনজীবী পরিষদের যত খরচ হয়েছে, সেটা তো শোধ করতে হবে! পরশু আর্জেন্টাইন আদালত ম্যারাডোনাকে বাতিস্তার আইনজীবী দলের ফি পরিশোধ করতে বলেছেন। জরিমানার অঙ্ক ৪৬০০ ডলার। আর কত জরিমানা গুনবেন এই ফুটবল কিংবদন্তি? ইয়াহু নিউজ, আইএএনএস।