জরিমানা হতে পারে লিভারপুল-সেভিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসেলের মাঠে বাজি পুড়িয়েছিল লিভারপুল সমর্থকেরা। ছবি: রয়টার্স।
বাসেলের মাঠে বাজি পুড়িয়েছিল লিভারপুল সমর্থকেরা। ছবি: রয়টার্স।

ইউরোপা লিগে ফাইনালে বিশৃঙ্খল হয়ে উঠেছিলেন লিভারপুল ও সেভিয়ার সমর্থকেরা। এ জন্য এই দুটো ক্লাবকে অভিযুক্ত করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা-উয়েফা। অভিযোগ প্রমাণিত হলে এই দুটো ক্লাবকে জরিমানাও গুনতে হবে। 

লিভারপুল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ, তারা মাঠে বাজি পুড়িয়েছিলেন। পাশাপাশি নিরপেক্ষ স্থান পেরিয়ে গ্যালারির সেভিয়া অংশে জোর করে বসতে চাওয়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেভিয়ার সমর্থকেরাও কম যান না, তারা মাঠে বিভিন্ন জিনিস ছুড়ে উচ্ছৃঙ্খল আচরণ করেছেন।
আজ শনিবার এই ব্যাপারে শুনানি অনুষ্ঠানের কথা আছে। রায়ও হয়ে যেতে পারে আজই।
গত বুধবার ইউরোপা ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারায় সেভিয়া। সূত্র: বিবিসি।