জর্ডানে পাঁচ গোলে পিছিয়ে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানের সঙ্গে জর্ডানের মাঠে খেলা বড় এক চ্যালেঞ্জই বাংলাদেশ ফুটবল দলের জন্য। কার্যত সেটিই হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দল এখন জর্ডানের মুখোমুখি আম্মানের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথমার্ধ শেষে বাংলাদেশ পিছিয়ে ৫-০ গোলে। গোলগুলো হয়েছে ৭, ২৩, ৩০, ৩২ ও ৪০ মিনিটে। এর আগে গত ৮ সেপ্টেম্বর ঢাকায় প্রথম ম্যাচে জর্ডান জিতেছে ৪-০ গোলে। প্রতিপক্ষের মাঠে খেলা যে আরও কঠিন সেটা ভালোই বুঝতে পারল বাংলাদেশ।