প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইব্রেকারের ঠিক আগে জর্জো কিয়েলিনির বদলে তাঁকে মাঠে নামান ইতালি কোচ। বোঝাই যাচ্ছিল, ইউরোর কোয়ার্টার ফাইনালে সিমোনে জাজা ‘পেনাল্টি বিশেষজ্ঞ’ হিসেবেই নামছেন। তবে বলে প্রথম স্পর্শেই অন্তহীন চাপটা সামলাতে পারলেন না ইতালি ফরোয়ার্ড। দলের দ্বিতীয় শটটি নিতে এসে উড়িয়ে মারলেন বারের ওপর। তা পেনাল্টিতে এমন হতেই পারে! কিন্তু জুভেন্টাস ফরোয়ার্ড আলোচনায় শট নেওয়ার আগে তাঁর অদ্ভুতদর্শন দৌড়ের জন্য। ছয় গজের মধ্যে পা ফেললেন ১৮ বারের মতো! হাস্যকর এই দৌড় নিয়ে ম্যাচটি শেষ হতেই টুইটারে শুরু হয় মজার সব ‘মিম’ পোস্ট করা। কেউ বলছেন ওটা ময়ূরের দৌড়, কারও কারও ওই দৌড় দেখে ওয়েলসের কর্গি জাতের কুকুরের কথা মনে পড়েছে। ডেইলি মেইল।