জাতিসংঘ দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ চাইলে কোনো বিশেষ পুরস্কার-টুরস্কার দিতে পারে গ্রানাডাকে। বিশ্ব-সৌহার্দ্যের যে চেতনা ছড়াতে চায় জাতিসংঘ, ফুটবল মাঠে সেটিরই অনুবাদ করেছে স্পেনের ক্লাবটি। যেন নিজেরাই ছোটখাটো একটা ‘জাতিসংঘ দল’! কী করেছে গ্রানাডা? পরশু স্প্যানিশ লিগে রিয়াল বেটিসের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে মাঠে নামিয়েছে ১১টি ভিন্ন দেশের ১১ জন খেলোয়াড়কে। স্পেনের শীর্ষ স্তরে এমন ‘আন্তর্জাতিক একাদশে’র প্রথম ঘটনা এটি। শুধু একজনই স্প্যানিশ—হেক্টর হার্নান্দেজ। বাকি ১০ জন—গিলের্মো ওচোয়া (মেক্সিকো), আদ্রিয়ান রামোস (কলম্বিয়া), ইনগি ইনগাসন (আইসল্যান্ড), গ্যাস্টন সিলভা (উরুগুয়ে), মার্টিন হংলা (ক্যামেরুন), মুবারাক ওয়াকাসো (ঘানা), আন্দ্রেয়াস পেরেইরা (ব্রাজিল), দিমিত্রি ফলকায়ের (ফ্রান্স), উচে আগবো (নাইজেরিয়া) ও মেহদি কার্সেলা-গঞ্জালেজ (মরক্কো)। শুধু এ-ই নয়, ১১ জনের সাতজনই আবার অন্য ক্লাব থেকে ধার করে আনা ফুটবলার! এএফপি।