জাতীয় দলকে ফোরলানের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স ৩৫। ক্যারিয়ারের সূর্যটা আরও আগে মধ্যগগন থেকে সরে গেছে অস্তের দিকে। এবার আন্তর্জাতিক ফুটবল থেকে নিজেই সরে দাঁড়ালেন ডিয়েগো ফোরলান। ২০১০ সালের গোল্ডেন বলজয়ী ফুটবলার কাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন। তাঁর বর্তমান দল জাপানের সেরেজো ওসাকার এক সংবাদ সম্মেলনে তিনটি বিশ্বকাপ খেলা ফোরলান জানালেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল। কিন্তু আমার মনে হয়েছে এটাই সঠিক সময়। সবকিছুই, যার শুরু আছে তার শেষ আছে। আমি মনে করি, নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ দিতে এখনই সরে দাঁড়ানোর ভালো সময়।’ উরুগুয়ের হয়ে ১১২ ম্যাচে ৩৫ গোল করা ফোরলান জাতীয় দল ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন। এএফপি, রয়টার্স।