জাতীয় যুব ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ এক দশক পর আঞ্চলিক পর্ব দিয়ে অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবল অবশেষে গতকাল মাঠে গড়িয়েছে। টুর্নামেন্টে খেলছে ৬৩ জেলা ও বিকেএসপি। প্রাথমিক পর্ব হচ্ছে আটটি ভেন্যুতে। প্রথম দিনে জিতেছে সাতক্ষীরা, বরিশাল, শেরপুর, ঢাকা, কুমিল্লা, সুনামগঞ্জ, নীলফামারী, দিনাজপুর, বান্দরবান, কুষ্টিয়া, রাজশাহী, বিকেএসপি ও মুন্সিগঞ্জ। শরীয়তপুরে বড় জয় পেয়েছে বিকেএসপি। ৮-০ গোলে দলটি হারিয়েছে সিরাজগঞ্জকে। হ্যাটট্রিক করেছেন শওকত ও মিরাজ।