জাতীয় স্কুল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে বরিশাল জেলায় চ্যাম্পিয়ন হয়েছে মিশন ব্যাপ্টিস্ট হাইস্কুল। বরিশাল সদরে হওয়া ফাইনালে কাল তারা ২-০ গোলে হারিয়েছে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজকে। এর আগে সেমিফাইনালে মিশন স্কুল ৩-০ গোলে চাউন হাইস্কুলকে এবং মডেল স্কুল টাইব্রেকারে (৩-১) সাগরদি ইউনিয়ন স্কুলকে হারায়। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।