জাতীয় মহিলা ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ৪১টি জেলা। প্রাথমিক পর্বের খেলাগুলো হবে দেশের ছয়টি ভেন্যু—রাজশাহী, রংপুর, যশোর, মেহেরপুর, ফরিদপুর ও লক্ষ্মীপুরে। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহ ও রানার্সআপ বাংলাদেশ আনসার খেলবে চূড়ান্ত পর্বে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে চূড়ান্ত পর্বের ম্যাচগুলো।