জাতীয় সংগীতে দুয়ো!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা ডেল রের ফাইনালে তারা ছিল প্রতিপক্ষ। তবে বার্সেলোনা আর অ্যাথলেটিক বিলবাও একটা জায়গায় মিলেও গিয়েছিল। কাতালান বার্সেলোনার সমর্থক আর বাস্ক অঞ্চলের দল বিলবাওয়ের সমর্থকেরা নিজেদের ঠিক স্প্যানিশ ভাবতে পারে না। দুটি জাতিসত্তার মানুষই চায় স্পেন থেকে আলাদা হয়ে যেতে। আর এ কারণেই ম্যাচের আগে স্পেনের জাতীয় সংগীত বেজে উঠলে দুয়োসূচক শিস দিয়ে ওঠেন দুই দলের সমর্থকেরা। এর আগে ২০০৯ ও ২০১২ সালে দুবার দুই দলের মুখোমুখি লড়াইয়েও ঘটেছে এ ঘটনা। ঘটেছে পরশু ন্যু ক্যাম্পেও। স্পেন সরকার এবার বিষয়টি সহজে ছেড়ে দিচ্ছে না। বারবার একই কাণ্ড করার জন্য দুই ক্লাবকেই শাস্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে। এ নিয়ে আজ বৈঠকে বসছে স্পেন সরকারের তথ্য বিভাগ। এএফপি।