জাপান যুবদলের বিপক্ষে মামুনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে একমাত্র প্রীতি ম্যাচ খেলতে আজ দুপুরে ঢাকায় আসছে জাপান অনূর্ধ্ব-২১ দল। ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি হবে ১৮ ডিসেম্বর। বাংলাদেশে আসার আগে ব্যাংককে জাপান অনূর্ধ্ব-২১ দল থাইল্যান্ড অনূর্ধ্ব-২২ দলকে হারিয়েছে ২-০ গোলে।
ঢাকায় পৌঁছে আগামীকাল বিকেলে প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে অনুশীলন করার কথা রয়েছে জাপান যুবদলের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা শেষ অনুশীলন সেশনটি সারবে আগামীকাল।
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে কাল রাতেই ঢাকায় পৌঁছেছেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। তাঁকে এ ম্যাচ খেলার অনুমতি দিয়েছে অ্যাটলেটিকো ডি কলকাতা।