জাপানের দুর্ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার কাছে বিচার চাইতে পারে জাপান, বিশ্বকাপ বাছাইপর্ব এশিয়া অঞ্চলের ম্যাচে কেন গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হয় না! না হলে যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কাল ২-২ গোলের ড্র নিয়েই ফিরতে পারতেন হোন্ডা-কাগাওয়ারা।
ম্যাচে তখন ২-১ গোলে পিছিয়ে জাপান, ফরোয়ার্ড তাকুমা আসানোর শট গোললাইন থেকে ফিরিয়ে দেন আরব আমিরাতের গোলকিপার। কিন্তু রিপ্লেতে পরিষ্কার দেখা গেল, বল আসলে গোললাইন পেরিয়েছে। কিন্তু প্রযুক্তি নেই, রেফারিও দেখেননি, তাই গোলও হয়নি। এশীয় অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে জাপানকে মেনে নিতে হলো ২-১ গোলের পরাজয়, বিশ্বকাপ বাছাইপর্বে যেটি আরব আমিরাতের কাছে তাদের প্রথম হার। ফিফাডটকম।
১১ মিনিটে কেইসুকে হোন্ডা এগিয়ে দিয়েছিলেন জাপানকেই। কিন্তু বিরতির আগে ও পরে ফ্রি-কিক ও পেনাল্টি থেকে দুটি গোল করে আমিরাতকে জয় এনে দেন আহমেদ খলিল। অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ২-০ গোলে ইরাককে, দক্ষিণ কোরিয়া ৩-২ গোলে চীনকে হারিয়েছে।