জাবির অনন্য রেকর্ড

জার্মান বুন্দেসলিগায় দারুণ এক রেকর্ড করে ফেললেন স্প্যানিশ তারকা জাবি আলোনসো। বায়ার্ন মিউনিখের হয়ে নিজের পঞ্চম ম্যাচে ২০৬টি পাস খেলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। জার্মান লিগে এই মুহূর্তে এক ম্যাচে সবচেয়ে বেশি পাস খেলার রেকর্ড রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকার।
এফসি কোলনের বিপক্ষে ম্যাচে জাবি পুরো ৯০ মিনিটে পাস খেলেছেন ২০৬টি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই ২০৬টি পাসের মধ্যে সাফল্যের মুখ দেখেছে ১৯৬টিই। জাবির আগে এই রেকর্ড ছিল থিয়াগো আলসান্ত্রার দখলে। বল পাসে আলসান্ত্রাকে অবশ্য অনেক দূরই পেছনে ফেলেছেন জাবি। ১৮৫টি পাস খেলেই এর আগের রেকর্ডটি গড়েছিলেন আলসান্ত্রো, যার মাত্র ১৫৯টি ছিল সফল।
জাবির এই সাফল্যে রীতিমতো মুগ্ধতা ঝরেছে বায়ার্ন কোচ পেপ গার্দিওলার কণ্ঠে, ‘কী অসাধারণ খেলাটাই না খেলল জাবি। ওর কাছ থেকে অন্যদের শেখার আছে অনেক কিছুই।’ সূত্র: স্পোর্ট ডট নেট।