জাভি-ইনিয়েস্তার মন পুড়ছে মেসির জন্য

মেসি-জাভি-ইনিয়েস্তা। বার্সার সেই সোনালি প্রজন্মের তিন সারথিছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসি-জাভি-ইনিয়েস্তা ; বার্সেলোনার তিন দিকপাল। সময়ের ফেরে তিনজনের কেউই এখন নেই বার্সেলোনাতে। জাভি-ইনিয়েস্তা আগেই বিদায় নিয়েছিলেন, কাল আনুষ্ঠানিকভাবে মেসিও হয়ে গেলেন অন্য ক্লাবের। মেসিকে অন্য ক্লাবের জার্সি গায়ে দেখতে হবে, কে ভেবেছিল? আজ সেটিই বাস্তব।

আন্দ্রেস ইনিয়েস্তার কথাই ভেবে দেখুন। মেসি-জাভিকে সঙ্গে নিয়ে এই ইনিয়েস্তাই বার্সেলোনাকে তুলেছিলেন অন্য উচ্চতায়। বার্সেলোনার জার্সি গায়ে নয়বার লিগ জিতেছেন, চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, প্রত্যেকবারই মেসি ছিলেন সঙ্গে। সে ইনিয়েস্তাও মেসির বিদায় বিরহকাতর।

জাভিকে ছোঁয়ার অপেক্ষায় ইনিয়েস্তা, রোনালদোকে ছোঁয়ার অপেক্ষায় মেসি
ফাইল ছবি

যদিও এত কিছুর পরেও ক্লাবকে সরাসরি দোষারোপ করেননি এই মিডফিল্ডার, ‘আমি জানি না ভেতরে-ভেতরে কী হয়েছে। কীভাবে এই অবস্থানে এল দুই পক্ষ। কিন্তু এই ধাক্কা থেকে ক্লাবকে উঠে দাঁড়াতে হবে। অন্য ক্লাবের জার্সিতে লিওকে দেখতে হবে, মানতেই কষ্ট হচ্ছে।’

ইনিয়েস্তার কাছে মেসি নামের অর্থ একটাই, ‘লিও মানেই বার্সেলোনা। ও সবকিছু ছিল বার্সেলোনার জন্য। ও এমন একজন খেলোয়াড় যে দলের ঊর্ধ্বে। ওর মতো কোনো খেলোয়াড় আমি দেখিনি কখনো, মনে হয় না ভবিষ্যতেও দেখব কখনো।’

সুখের দিন আর নেই
ফাইল ছবি

তবে মেসি বার্সায় থাকুক বা না থাকুক, বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা ক্লাব হয়েই থাকবে বলে বিশ্বাস করেন ইনিয়েস্তা, ‘বার্সেলোনা বিশ্বের অন্যতম সেরা দল হয়েই থাকবে, এমন এক দল যারা সব সময় ওপরের দিকেই থাকে।’


একই অবস্থা আরেক কিংবদন্তি জাভিরও। এককালের মিডফিল্ড-সঙ্গী ইনিয়েস্তার কথাগুলোর অনুরণনই শোনা গেল তাঁর কণ্ঠে, ‘মেসির জন্য অনেক মন খারাপ আমার। ব্যাপারটা কষ্টের যে মেসি আর বার্সেলোনা কোনো সমাধান খুঁজে পেল না। আমি জানি মেসি ক্লাবে থাকতে চেয়েছিল। কিন্তু শেষমেশ ওর এ আশাটা পূরণ হয়নি।’

বার্সেলোনার ‘লা মেসিয়া’ একাডেমির সেরা তিন আবিষ্কার মেসি, ইনিয়েস্তা ও জাভি
ছবি: সংগৃহীত

মেসিকে বার্সায় জার্সিতে অনেক মিস করবেন জাভি, ‘একটা জিনিসই বলতে পারি এখন। আমি ওকে অনেক মিস করব। ওকে বার্সা ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখতে হবে এটা মানতেই কষ্ট হচ্ছে। ব্যাপারটা মেসির জন্যও অনেক কষ্টের। বিশেষ করে ক্যাম্প ন্যু'র সংবাদ সম্মেলনে ওকে যেভাবে দেখলাম, বোঝাই যায় ওর ভেতর দিয়ে কী যাচ্ছে। একই কথা বার্সেলোনার ক্ষেত্রেও প্রযোজ্য।’


জাভি আর মেসি সতীর্থ থেকে বার্সাকে জিতিয়েছেন সাতটি লিগ, আর চার চ্যাম্পিয়নস লিগ। তিনজনের কেউই আজ বার্সায় নেই।