জাভির ১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাভি হার্নান্দেজ।
জাভি হার্নান্দেজ।

৭৫ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার বদলে মাঠে নেমেই পরশু ইতিহাসে নিজের নামটা নতুন করে লিখিয়েছেন জাভি হার্নান্দেজ। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা নিয়ে একটা ইঁদুর-বেড়াল খেলা চলছিল ইকার ক্যাসিয়াসের সঙ্গে। পরশু চ্যাম্পিয়নস লিগে ১৫০তম ম্যাচ খেলার প্রথম কীর্তিটা গড়লেন জাভি। কাল সেটা ছুঁয়ে ফেলার কথা ক্যাসিয়াসেরও।
আজ থেকে ১৭ বছর আগে, ১৯৯৮ সালের সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগে অভিষেক ১৮ বছর বয়সী জাভির। ওল্ড ট্রাফোর্ডের ম্যাচের ৬৭ মিনিটে নেমেছিলেন বদলি হিসেবে। বার্সেলোনা তখন পিছিয়ে ৩-২ গোলে। এরপরই অবশ্য সমতায় ফেরে বার্সেলোনা। পেনাল্টি থেকে গোলটি কে করেছিল জানেন? লুইস এনরিকে, কাকতালীয়ভাবে এখন যিনি বার্সার ডাগ-আউটে।
এরপর ২০০৩-০৪ মৌসুমে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেনি। তা ছাড়া প্রতিবারই জাভি বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলেছেন এবং খেলছেন। সব মিলিয়ে ১১ গোল করেছেন, শিরোপা জিতেছেন তিনবার। ২০০৬, ২০০৯ ও ২০১১—এর মধ্যে মাঝেরটিকেই বেশি মনে রাখবেন, ইউনাইটেডের সঙ্গে ওই ফাইনালে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। উয়েফাডটকম।

সবচেয়ে বেশি ম্যাচ

১৫০ জাভি হার্নান্দেজ (এফসি বার্সেলোনা)
১৪৯ ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ)
১৪২রাউল গঞ্জালেজ (রিয়াল মাদ্রিদ ১৩০, শালকে ১২)
১৪১রায়ান গিগস (ম্যানচেস্টার ইউনাইটেড)
১২৫ ক্লারেন্স সিডর্ফ (আয়াক্স ১১, রিয়াল ২৫, এসি মিলান ৮৯)
১২৪ পল স্কোলস (ইউনাইটেড)
১২০ রবার্তো কার্লোস (রিয়াল মাদ্রিদ ১০৭, ফেনারবাচে ১৩)
১১৫ কার্লোস পুয়োল (বার্সেলোনা)
১১৪ ক্রিস্টিয়ানো রোনালদো (ইউনাইটেড ৫২, রিয়াল ৬২)
১১২ থিয়েরি অঁরি (মোনাকো ৯, বার্সেলোনা ২৬, আর্সেনাল ৭৭)