জামাল ভূঁইয়া আসছেন না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্ক গিয়ে আর কোনো সাড়া দিচ্ছেন না জামাল ভূঁইয়া। কবে ফিরবেন, সেটাও জানাননি। অথচ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে জামালকে ডাকা হয়েছে। এরই মধ্যে সিনিয়র খেলোয়াড়দের নিয়ে ১২ দিনের প্রথম পর্বটা শেষ পরশু, এই পর্বেই জামালের নাম ছিল। কিন্তু তিনি আসেননি।
জামালের আসা না-আসার ব্যাপারে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর কাছে নির্দিষ্ট কোনো তথ্য, ‘ও শুধু ফেডারেশনকে জানিয়েছে, এখন ডেনমার্কে আছে। কিন্তু কবে আসবে সে ব্যাপারে কিছুই বলেনি।’
বাফুফে টিকিট পাঠালে তবেই জামাল আসবেন, এমনটাই জানা যাচ্ছে তাঁর ঘনিষ্ঠজনদের কাছ থেকে। বাফুফে টিকিট পাঠানোর ব্যাপারে অত আগ্রহ দেখাচ্ছে না। যার ফলে দুই পক্ষে যোগাযোগও সেভাবে নেই।
ওদিকে আগামী মাসে বঙ্গবন্ধু কাপের জন্য মাঠে প্রথম ভাগে ক্যাম্পে ডাকা হয়েছিল ৩৩ সিনিয়র ফুটবলারকে। ৩০ জন ক্যাম্পে আসেন। অসুস্থতার কারণে নাবিব নেওয়াজ জীবন ও চোটের কারণে যোগ দিতে পারেননি আতিকুর রহমান ফাহাদ। দ্বিতীয় পর্ব গতকালই শুরু হয়ে গেছে বিকেএসপিতে। এই পর্বে গোলরক্ষক মোস্তাক থাকছেন না। চোট আছে তাঁরও।
খেলোয়াড়েরা বলছেন, অল্প সময়ের জন্য হলেও এই ফিটনেস ক্যাম্পটা খুব কাজে লাগবে।