জামাল ভূঁইয়া শেখ জামালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেকড়ের টানে এসেছিলেন বাংলাদেশে। জাতীয় দলের জার্সি গায়ে ফুটবল খেলার স্বপ্ন পূরণ হয়েছে ডেনমার্কপ্রবাসী বাংলাদেশি ফুটবলার জামাল ভূঁইয়ার। এবার জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলেও দেখা যাবে এই মিডফিল্ডারকে। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে আগামী মৌসুমে খেলার জন্য চুক্তি করেছেন তিনি। কাল বিষয়টি নিশ্চিত করেছেন শেখ জামাল ক্লাবের সভাপতি মনজুর কাদের, ‘জামালের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। ও এখন শেখ জামালের হয়ে খেলবে।’ জামালের চুক্তির অঙ্কটাও ঈর্ষণীয় বলে জানালেন তিনি, ‘স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকই পাবে সে।’