জামালের তরমুজ, সালাহর পাশে এ কোন সালাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ৮
টেনিসের তারকা দম্পতি - এলিনা সভিতলিনা ও গায়েল মঁফিস। ছবিটা দেখতে কী রোমান্টিক লাগছে না? এ ছবির সঙ্গে একটা দারুণ খবরও দিয়েছেন মঁফিস - ঘরে আসছে নতুন অতিথি!
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
চোট আইপিএল মৌসুম আগেভাগেই শেষ করে দিয়েছে। তাতে খেলতে না পারার হতাশা থাকতে পারে, তবে আগেভাগে বাড়ি ফিরতে পারার সুবিধাটাও তো পাচ্ছেন প্যাট কামিন্স। সন্তানকে বুকে নিয়ে ছবিটার ক্যাপশনে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার তা-ই লিখেছেন, ‘বাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে।’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
যেন ফুলের সৌরভে হারিয়ে যেতে চায় মন! বাফুফে ভবনে আবাসিক ক্যাম্পে দিন কাটে বাংলাদেশের মেয়েদের জাতীয় ফুটবল দলের, অনুশীলনের ফাঁকে নিজেদের জন্য একটু সময় বের করে নিলেন দুই ফরোয়ার্ড সাজেদা খাতুন (বাঁয়ে) ও কৃষ্ণা রানী সরকার (ডানে) আর মিডফিল্ডার মারিয়া মান্দা।
ছবি: ফেসবুক
৪ / ৮
সের্হিও রামোস, কেইলর নাভাস আর আশরাফ হাকিমির সঙ্গে বিমানে আড্ডা জমেছে কিলিয়ান এমবাপ্পের। তবে পিএসজির ফরাসি তারকার এই ছবিতে একটা মজার ব্যাপার কী, বাকি তিনজনই রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়। এমবাপ্পের সঙ্গে আবার রিয়ালকে জড়িয়ে গুঞ্জন শোনা যায় কি না!
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৮
শিল্প যাঁকে নিয়ে, সেই রোনালদিনিও দাঁড়িয়ে শিল্পকর্মের পাশে। যিনি এঁকেছেন, সেই শিল্পীও ব্রাজিলিয়ান কিংবদন্তির বাঁ পাশেই।
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
ফ্রেশ তরমুজ—বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এতটুকু না লিখলেও হতো!
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
মো সালাহর পাশে এ কোন নতুন সালাহ? এফএ কাপের শিরোপার উদ্‌যাপনে সালাহর পাশে যে সালাহরই মুখোশ পরে তাঁর কোনো লিভারপুল সতীর্থ বসে, তা তো সহজেই বোঝা যায়। কিন্তু এই সতীর্থ কে, সেটা কজন অনুমান করতে পারছেন? উত্তর—থিয়াগো আলকানতারা। স্প্যানিশ মিডফিল্ডার ছবির ক্যাপশনে লিখেছেন সালাহকে নিয়ে লিভারপুল সমর্থকদের গানের কলি—মো সালাহ, মো সালাহ, রানিং ডাউন দ্য উইং!
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
প্যারিসের রাস্তায় সঙ্গীদের নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড জেডন সানচোর ছবিটা দেখে মনে হচ্ছে, কোনো ব্যান্ডের অ্যালবামের কাভার ফটো!
ছবি: ইনস্টাগ্রাম