প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুশ্চিন্তায় যেন রোমান নয়েস্টাটারের ঘুম হচ্ছিল না। ইউরো শুরু হয়ে যাচ্ছে, অথচ ২৮ বছর বয়সী মিডফিল্ডার রাশিয়ার হয়ে খেলতে পারবেন কি না, তারই নিশ্চয়তা নেই! ফর্ম বা চোটের সমস্যা নয়, নয়েস্টাটারের আসলে রুশ নাগরিকত্বই ছিল না। তবে সমস্যাটা মিটে গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক স্বাক্ষরে। কাল এক প্রশাসনিক আদেশে নয়েস্টাটারকে রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে। এমনিতে জার্মান নাগরিকত্ব ছিল তাঁর, খেলেনও জার্মান ক্লাব শালকেতে। জার্মানির হয়ে দুটি ম্যাচও খেলেছেন। কিন্তু কদিন আগেই নয়েস্টটাটার আবেদন করে বসেন রুশ নাগরিকত্বের জন্য। জন্মসূত্রে অবশ্য তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের নাগরিক। সেই সূত্র ধরেই এবার পেলেন রুশ নাগরিকত্ব। নাগরিকত্ব পাওয়ার আগেই অবশ্য গত বুধবার রাশিয়া দলের সঙ্গে যোগ দিয়েছেন নয়েস্টাটার। আইএএনএস।