জার্মান 'দুঃখ' আর কোরিয়ান 'উৎসব'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এই বিশ্বকাপকে পাগলাটে না বলে উপায় আছে! দম আটকানো সব ম্যাচ। বড় দলগুলোকে বলতে গেলে পাত্তাই দিচ্ছে না অপেক্ষাকৃত ছোট দলগুলো। আজ যেমন জার্মানিকে হারিয়ে এই বিশ্বকাপে অন্যতম সেরা চমক উপহার দিল দক্ষিণ কোরিয়া। এশিয়ান দলটির কাছে এই হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল জার্মানি। এমন ফলে কাজান অ্যারেনা তো বটেই, জার্মানি ও দক্ষিণ কোরিয়াতেও একই সঙ্গে ফুটে উঠল দুই রকম চিত্র—জার্মানরা বিদায়ের ব্যথায় নীল আর কোরিয়ানরা বাদ পড়া নিশ্চিত জেনেই উৎসবের রঙে লাল। আসুন, দেখে নিই তার কিছু স্থিরচিত্র—


