জার্মানি চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছরের অপেক্ষার অবসান হলো জার্মানির। কাল ভারতের ভুবনেশ্বরে হওয়া চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ২০০৭ সালের পর আবার শিরোপা জিতল ইউরোপীয় দলটি। হকির এই মর্যাদাপূর্ণ আসরে জার্মানির এটি দশম শিরোপা। ১৩ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াই শুধু জার্মানির ওপরে। কালই স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে অস্ট্রেলিয়া। টেন স্পোর্টস।