জার্মানি-পর্তুগালের বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ আটেই বিদায় নিল দুই ইউরোপীয় পরাশক্তি জার্মানি ও পর্তুগাল। গতকাল সেমিতে ওঠার লড়াইয়ে দুই দলই হেরেছে টাইব্রেকারে। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটি জার্মানি ৪-৩ গোলে হেরেছে আফ্রিকার দল মালির কাছে এবং পর্তুগাল ৩-১ গোলে ব্রাজিলের কাছে। ১৭ জুন সেমিফাইনালে সার্বিয়া মালির ও ব্রাজিল সেনেগালের মুখোমুখি হবে। এএফপি।