জার্মানির আত্মপক্ষ সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতার ও রাশিয়া বিশ্বকাপ নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন ছিল। সন্দেহের তির ছিল ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার গত দুটি বিশ্বকাপের দিকে। কদিন আগে জার্মানি বিশ্বকাপও বিদ্ধ সেই তিরে। তবে জার্মান ফুটবল ফেডারেশন দাবি করেছে, ফিফাকে তারা নিয়ম মেনেই অর্থ দিয়েছে।

২০০৫ সালের এপ্রিলে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) ৬৭ লাখ ইউরো দিয়েছিল ফিফাকে। সেটি নিয়েই উঠেছে দুর্নীতির অভিযোগ। তবে ডিএফবির দাবি, ওই লেনদেনের সঙ্গে বিশ্বকাপ আয়োজনের কোনো সম্পর্ক ছিল না। বরং ফিফার একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য ওই টাকাটা দিয়েছে বলে দাবি করেছে ডিএফবি। অবশ্য সেটা কোন অনুষ্ঠান, সেটা পরিষ্কার করেনি। তাদের যুক্তি, জার্মানিতে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়ে গেছে তারও পাঁচ বছর আগে। তাই বিশ্বকাপ আয়োজনের সঙ্গে এই লেনদেনের জড়িত থাকার প্রশ্ন অবান্তর। এএফপি।