জার্মানির বর্ষসেরা ওজিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর ভোটাভুটিতে টনি ক্রুসের কাছে হেরে গিয়েছিলেন। জিতলে টানা চতুর্থবারের মতো জার্মানির বর্ষসেরা ফুটবলার হতেন মেসুত ওজিল। এক বছর বিরতি দিয়ে আবারও ওজিলই হলেন জার্মানির বর্ষসেরা। ৫১ হাজারেরও বেশি সমর্থকের ৪৫.৯ শতাংশ ভোট পেয়েছেন ওজিল। দ্বিতীয় স্থানে থাকা টমাস মুলার পেয়েছেন ১৫.৯ শতাংশ ভোট। তৃতীয়, এফসি কোলনের লেফটব্যাক ইয়োনাস হেক্টর (১৩.৬)। গোলডটকম।