জার্মানির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ দিন পরেই শুরু ইউরো। সেই ১৯৯৬ সালের পর ইউরোপের সিংহাসনে আর বসতে পারেনি জার্মানি। পরশু স্লোভাকিয়ার কাছে ৩-১ গোলে হারের পর বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস এবারও কি একটু নড়ে গেল না!

জোয়াকিম লো হয়তো ব্যাপারটা বড় করে দেখবেন না। জার্মানির নিয়মিত একাদশের প্রায় সবাইকে বসিয়ে রেখেছিলেন। চারজনের অভিষেক হয়েছে এই ম্যাচে। ১৩ মিনিটে অবশ্য মারিও গোটশের গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৪১ ও ৪৪ মিনিটে মারেক হামসিক ও মিকাল ডুরিসের গোলে উল্টো এগিয়ে যায় স্লোভাকিয়া। ৫২ মিনিটে জুরাজ কুচকা আরও এক গোল করে জিতিয়ে দেন এবা​েরর ইউরোয় নবাগত স্লোভাকিয়াকে। এএফপি।