প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন পর ফর্ম ফিরে পেয়েছেন মারিও বালোতেল্লি। নতুন ক্লাব নিসে ৩ ম্যাচেই করেছেন ৫ গোল। তবে ফুটবলারটির নাম বালোতেল্লি বলেই হয়তো ভালো খেলেও কথা শুনতে হয়। রবার্তো মানচিনিও যেমন সাবেক শিষ্যকে অদ্ভুত এক পরামর্শ দিলেন, ‘গোল করেই জার্সি খোলার অভ্যাস বাদ দাও!’ এ পরামর্শের পেছনে অবশ্য কারণ আছে। কদিন আগে দলকে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে জার্সি খুলতেই হলুদ কার্ড পেয়েছেন বালোতেল্লি। একটু পর দ্বিতীয় হলুদ কার্ডে মাঠও ছাড়তে হয় তাঁকে। সে জন্যই হয়তো মানচিনির এমন সতর্কতা। তবে বালোতেল্লি কি এই পরামর্শ মানবেন, ম্যানচেস্টার সিটিতে থাকার সময়ই তো মানচিনির কথা শুনতেন না, আর এখন! ফক্স স্পোর্টস।