জার্সি নম্বর ১০.৯৮!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্সি নম্বর এমনও হতে পারে! ছবি: টুইটার
জার্সি নম্বর এমনও হতে পারে! ছবি: টুইটার

ক্লাব চালাতে টাকা লাগবে। সেই টাকা আসবে স্পনসরশিপ থেকে। কিন্তু স্পনসর কোম্পানিকে খুশি তো করতে হবে। আর তাদের প্রচারটাও পর্যাপ্ত হওয়া চাই। তবেই না বেশি টাকা আসবে। এর জন্য অভিনব এক পরিকল্পনাই করেছে ব্রাজিলের চতুর্থ বিভাগের দল ফ্লুমিনেন্স ডি ফেইরা। খেলোয়াড়দের ম্যাচ জার্সিতে জুড়ে দিয়েছে স্থানীয় সুপার মার্কেটের বিভিন্ন পণ্যের দাম। আসলে খেলোয়াড়দের জার্সি নম্বরগুলোই দেওয়া হয়েছে ওইভাবে।

সব মিলিয়ে ফ্লুমিনেন্স দলের খেলোয়াড়দের জার্সি নম্বরগুলো হয়ে গেছে এখন অদ্ভুতুড়ে। ফুটবলে অদ্ভুত জার্সি নম্বর অনেক আছে। এসি মিলানে রোনালদিনহো যেমন পরতেন ৮০ নম্বর জার্সি। ইন্টার মিলানে ইভান জামোরানোর জার্সি নম্বর ছিল ‘১‍+৮’! ফ্লুমিনেন্স ডি ফেইরার কাণ্ড ছাপিয়ে গেছে বাকি সবকিছুকে। শ্যাম্পু, পিৎজা—জার্সির পেছনে সবার ওপরে একেকটা পণ্যের নাম লেখা। এরপর লেখা প্রতিষ্ঠানের নাম। তারপর জার্সি নম্বর। সেই নম্বরের আগে আবার সংক্ষেপে ব্রাজিলের মুদ্রার নাম ‘রেইস’ লেখা। এখানেই শেষ নয়। জার্সি নম্বর যেহেতু পণ্যের দাম। তাই ভগ্নাংশও এসে পড়ছে কখনো কখনো। এই যেমন স্ট্রাইকার ফার্নান্দো সোবরালের জার্সি নম্বর এখন আর শুধু ১০ নেই। হয়ে গেছে ১০.৯৮। কারণ, এটা যে একটি পিৎজার দাম!
সব মিলিয়ে সোবরালের জার্সিতে লেখা পিৎজা ‘রেইস’ ১০.৯৮। কী সৃষ্টিশীল ভাবনা, তাই না! সূত্র: গোল ডটকম।

জার্সি নম্বর এমনও হতে পারে! ছবি: টুইটার
জার্সি নম্বর এমনও হতে পারে! ছবি: টুইটার