জার্সি বিভ্রাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলুন তো তাঁরা কোন দলের খেলোয়াড়? কেউ নিশ্চয়ই ভাবছেন ঢাকা মহানগর দলের, কেউ বলবেন বরিশালের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল বরিশাল দলের খেলোয়াড়দের জার্সি দেখে এমন দ্বিধাদ্বন্দ্বেই পড়তে হয়েছিল। জাতীয় লিগ দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট আসর। অথচ সেটিরই একটা দলের খেলোয়াড়েরা কিনা একই ম্যাচে পরছেন নানা রকমের জার্সি, একেকজন মাথায় দিচ্ছেন একেক রঙের ক্যাপ! দলের ম্যানেজার আবদুল হাদী রতন অবশ্য এর ব্যাখ্যা দিয়ে মুঠোফোনে বলেছেন, ‘হঠাৎ করে নেওয়া সিদ্ধান্তে লিগ শুরু হয়েছে। তা ছাড়া স্পনসরের লোগোও পেয়েছি দেরিতে। সে জন্য জার্সির অর্ডার দিয়ে এখনো ডেলিভারি পাইনি। আশা করি কাল (আজ) রাতে জার্সি পেয়ে যাব’
প্রথম আলো