প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপনীয় তথ্যগুলো একেবারেই গোপন রাখতে পারে না ম্যানচেস্টার ইউনাইটেড। না হলে আনুষ্ঠানিক ঘোষণার আগে কেউ ওভাবে খেলোয়াড়ের নাম লেখা জার্সি ওয়েবসাইটে দিয়ে দেয়? অনেক দিন ধরেই গুঞ্জন, এই মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে হেনরিক মেখিতারিয়ানকে নিয়ে আসছে ইংলিশ ক্লাবটি। অনেকগুলো সূত্র বলছে, আর্মেনিয়ান মিডফিল্ডারের সঙ্গে চুক্তি হয়েও গেছে। কিন্তু ইউনাইটেডের কর্মীরা সুখবরটা চেপে রাখতে পারলেন না। গত পরশু ক্লাবের ওয়েবসাইটে আগামী মৌসুমের ‘অ্যাওয়ে কিটে’র ছবি দেখানো হয়। নীল রঙের সেই জার্সির একটিতে লেখা ছিল মেখিতারিয়ানের নাম। এতে একদিক দিয়ে ভালোই হলো, ইউনাইটেড-ভক্তদের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। এর আগে ইব্রাহিমোভিচও ক্লাবে আসার আগেই তাঁর নাম লেখা ‘৯’ নম্বর জার্সি বিক্রি করা হয়েছিল ক্লাবের অফিশিয়াল শপে। স্কাই স্পোর্টস।