জার্সিতে পুতিনের ছবি থাকায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিনের তিনি বড় এক ভক্ত। তা লোকোমোটিভ মস্কোর মিডফিল্ডার দিমিত্রি তারাসভ রাশিয়ার প্রেসিডেন্টের ভক্ত হতেই পারেন। কিন্তু সে জন্য ইউরোপা লিগের ম্যাচে পুতিনের ছবিযুক্ত টি-শার্ট পরে আসবেন? সেটির জন্য এবার ৫ হাজার ইউরো জরিমানা দিতে হয়েছে তারাসভকে।
কাজটা তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে করেছিলেন বলেই শাস্তি আরও বেশি হয়েছে তারাসভের। তুরস্কের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সংকট চলছে গত নভেম্বর থেকেই। গত মাসে তুরস্কে পুতিনের ছবিটা দেখিয়ে সেই আগুনে আরও ঘি ঢেলে দিয়েছেন তারাসভ। রুশ মিডফিল্ডার অবশ্য দাবি করেছেন, পুতিনকে ভালোবেসেই কাজটা করেছেন। অন্য কোনো উদ্দেশ্য এতে ছিল না। কিন্তু উয়েফার এই কথায় মন গলেনি। নিয়ম অনুযায়ী জার্সিতে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রচারণা নিষিদ্ধ। ইএসপিএন।