জার্সির নকশায় পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল উপলক্ষে নতুন জার্সি পেতে যাচ্ছে বাংলাদেশ দল। এই জার্সির চমৎকার নকশা পেতে প্রতিযোগিতা আহ্বান করেছে বাফুফে। আগ্রহীদের ২০ জানুয়ারির মধ্যে জার্সির নকশা বাফুফে ভবনে জমা দিতে হবে। সেরা নকশাকারীকে দেওয়া হবে সঙ্গীসহ ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ভ্রমণের প্যাকেজ। পাবেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সোনারগাঁও হোটেলে ডিনারের সুযোগ। সংবাদ সম্মেলন করে ওই জার্সিটি উন্মোচন করা হবে। উপহার পাবেন একটি ব্রাজুকা ফুটবলও। এ ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে টুর্নামেন্টের সব ম্যাচ দেখার সুযোগও পাবেন নির্বাচিত নকশাকারী।