প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে আসার সঙ্গে সঙ্গেই হুলুস্থুল। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মৌসুমের জার্সি দেদার বিকোচ্ছে। কিন্তু মেয়েদের জার্সিটা বাজারে আসার পরেই বেঁধেছে গোল। অ্যাডিডাসের এই জার্সির গলাটা ছেলেদের চেয়ে একটু বেশি কাটা। গত বছর সবার জন্য একই জার্সি ছিল, এ বছরেই মেয়েদের জন্য আলাদা করে জার্সি বাজারে ছেড়েছে অ্যাডিডাস। আর সেটা নিয়েই এখন তুমুল সমালোচনা। অনেক মেয়ে ইউনাইটেড-ভক্ত টুইটারে লিখেছেন, তাঁরা এ ধরনের জার্সি পরতে ঠিক স্বাচ্ছন্দ্যবোধ করবেন না। কেউ কেউ এটাকে ‘বৈষম্যও’ বলছেন। বাধ্য হয়েই শেষ পর্যন্ত আত্মপক্ষ সমর্থন করেছে অ্যাডিডাস। তাদের দাবি, ভক্তদের মধ্যে জরিপের পরেই এ ধরনের জার্সি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরং পরামর্শ দিয়েছে, যেসব মেয়ে এটা পছন্দ করছে না, তাদের জন্য ছেলেদের জার্সি পরার সুযোগ তো আছেই! এএফপি।