জাহিদ বনাম আকবরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ, আকবরি
জাহিদ, আকবরি

লড়াইয়ের মধ্যেও কিছু লড়াই থাকে, যা দর্শকদের চোখ টানে। চট্টগ্রাম আবানহীর যেমন জাহিদ হোসেন, স্পিন গর বাজানের অনোয়ার আকবরি। আজ শেখ কামাল ক্লাব কাপের প্রথম সেমিফাইনালে দুই দল একটু বেশিই তাকিয়ে থাকবে এ দুজনের দিকে। দুজনই রাইট উইঙ্গার।
শেষ গ্রুপ ম্যাচে হ্যাটট্রিক করে জাহিদ হয়ে উঠেছেন চট্টগ্রাম আবাহনীর তুরুপের তাস। টুর্নামেন্টে ৪ গোল নিয়ে আছেন সেরা গোলদাতার দৌড়েও। বাজানের ১১ নম্বর জার্সিধারী আকবরিকে বলা যায় দলটার ফুসফুস। গোটা দুয়েক গোল করেছেন। নিজে গোলই করান বেশি। দলকে ফাইনালে তুলতে উন্মুখ, ‘এত দূর যখন এসেছি, ফাইনালে খেলতে না পারলে অনেক খারাপ লাগবে।’
চট্টগ্রাম আবাহনীর কোচ শফিকুল ইসলাম জানেন জাহিদকে প্রতিপক্ষ খেলতে দিতে চাইবে না। তাই প্ল্যান ‘বি’ও নিয়ে রেখেছেন, ‘ওরা জাহিদকে পাহারায় রাখবে জানি। জাহিদ খেলতে না পারলে অবশ্যই অন্য ছকে চলে যাব।’ জাহিদ নিজে উন্মুখ দলকে ফাইনালে তুলতে, ‘ওরা আমাকে আটকাতে ছক কষবে এটা জানা। তবে সব বাধা ভেঙেই আমি গোল করে দলকে জেতাতে চাই।’
স্পিন গর বাজানের কোচ ওয়াহেদুল্লাহর মনে যা-ই থাকুক, মুখে বলছেন না যে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় নিয়ে বাড়তি কাজ করছেন। তবে প্রধান অস্ত্র আকবরির ওপর তাঁর অগাধ আস্থা, ‘সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। টুর্নামেন্টে ভালো খেলছে। আশা করি দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখবে।’