জাহিদ বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসেন কমই। তবে মাঠের বাইরের নানা কারণে বারবার খবরের শিরোনামে জাহিদ হোসেন। জাতীয় দল থকে বহিষ্কৃত হয়ে কাল ক্যাম্প ছেড়ে চলে গেছেন এই উইঙ্গার। কারণ শৃঙ্খলা ভঙ্গ। বঙ্গবন্ধু গোল্ড কাপে শুক্রবার নেপালের সঙ্গে শেষ গ্রুপ ম্যাচের আগের রাতে হোটেলে ফেরেন রাত পৌনে ২টায়। অসংলগ্ন অবস্থায় তাঁকে হোটেলে ঢুকতে দেখে নিরাপত্তাকর্মীরা বিষয়টা জানান বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। তাৎক্ষণিক সিদ্ধান্তে গত ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। বাফুফের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি জেনে আরও বড় সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জাহিদ নিষিদ্ধ থাকবেন জাতীয় দলে।