প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের ২০-২১ জন সদস্যকে নিয়ে কাল এম এ আজিজ স্টেডিয়ামের গ্যালারি মাতালেন জাহেদ পারভেজ চৌধুরী। শেখ জামাল ধানমন্ডির এই মিডফিল্ডার চোটের কারণে দলের বাইরে। তবে মাঠে দল খেলছে আর তিনি পরিবার নিয়ে আসবেন না, তা কি হয়! ঘরের মাঠে খেলা মানেই জাহেদের পরিবার থাকবেই। শিশু, নারী আর প্রবাসী তিন ভাইকে একই রকম জার্সি পরিয়ে মাঠে আসা জাহেদের উপস্থিতি চোখ কাড়ল আলাদাভাবে। তাঁর কারণেই গ্যালারির ওই অংশটা হয়ে ওঠে হলুদময়। এম এ আজিজ স্টেডিয়াম থেকে জাহেদের বাড়ি এক নম্বর দক্ষিণ পাহাড়তলী যেতে গাড়িতে লাগে ৩০ মিনিট। তার ওপর কাল ছিল বৃষ্টি। তাতে কী, জাহেদের পরিবারের যে খেলা দেখা চাই-ই চাই।