জিকোর প্রার্থিতা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গিয়েছিলেন। কিন্তু প্রয়োজনীয় পাঁচটি দেশের সমর্থন পাননি। ফেব্রুয়ারির ফিফা নির্বাচনে তাই প্রার্থী হতে পারলেন না ব্রাজিল কিংবদন্তি জিকো।
সেপ ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণার পরপরই নিজের ইচ্ছাটা জানিয়েছিলেন। তখন ব্রাজিল ফুটবল কনফেডারেশনও ঘোষণা দিয়েছিল, তারা জিকোর পাশেই থাকবে। কিন্তু শেষ পর্যন্ত নিজ দেশকেই পাশে পেলেন না। মাত্র দুটি দেশের সমর্থন জোগাড় করতে পেরেছেন। সেই দুটি দেশও স্বল্পপরিচিত অ্যাঙ্গোলা ও সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে। জিকো অবশ্য দাবি করেছেন, উয়েফা জিয়ান্নি ইনফ্যান্তিনোর পাশে দাঁড়ানোর কারণেই তিনি কয়েকটি দেশের সমর্থন হারিয়েছেন। কোন কোন দেশের সমর্থন হারিয়েছেন, সেটি অবশ্য জানাননি। গোল ডট কম।