জিকোকে পেয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসলে ফুটবল টুর্নামেন্ট, কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে বোধ হয় দ্যুতি ছড়াবেন ক্রিকেটাররাও। না, মাঠে নয়, মাঠের বাইরে! শচীন টেন্ডুলকার কিনেছেন কোচির দল কেরালা ব্লাস্টার্স। এবার জানা গেল, এফসি গোয়ার অন্যতম স্বত্বাধিকারী নাকি বিরাট কোহলি। ফুটবলটা নাকি ছোটবেলা থেকেই কোহলির দ্বিতীয় পছন্দের খেলা। ভারতে খেলাটির প্রসার আরও বাড়াতে তাই এবার যুক্ত হলেন আইসিএলের সঙ্গে। তাঁর দলের কোচ করে আনা হয়েছে ব্রাজিল কিংবদন্তি জিকোকে, খেলবেন আর্সেনালের সাবেক ফরাসি উইঙ্গার রবার্ট পিরেস। দুই সাবেক গ্রেটকে পেয়ে ভারতের তরুণ ফুটবলাররাও দারুণ উৎসাহিত হবে বলে মনে করেন কোহলি। এমনকি জিকোকে সামনাসামনি দেখে নাকি ভারতীয় ব্যাটসম্যান নিজেই রোমাঞ্চিত। প্রথম দেখাতেই জিকোর সঙ্গে তাই সেলফি তুলে জমিয়ে রাখলেন স্মৃতির ভান্ডারে। ডিএনএ।