জিজুকে চ্যালেঞ্জ মাতেরাজ্জির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিদান-মাতেরাজ্জি
জিদান-মাতেরাজ্জি

২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই ঢুস। আর তার পর থেকেই জিদান-মাতেরাজ্জির ‘শত্রুতা’। সে ঘটনার পর ৮ বছর পেরিয়ে গেছে, সম্পর্কটা স্বাভাবিক হয়নি এখনো। সেদিন মাতেরাজ্জিকে ঢুস মারা জিদান বলেছেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। ঢুসের আগে জিদানকে অশালীন কথা বলার জন্য ক্ষমা চাইতে রাজি নন মাতেরাজ্জিও। সেই শত্রুতাই যেন নতুন করে ঝালাই করলেন মাতেরাজ্জি। এবার অবশ্য একটা মহৎ উদ্দেশ্যে। অন্য সবার মতো এএলএস আইস বাকেট চ্যালেঞ্জে অংশ নিয়েছেন সাবেক ইতালিয়ান ডিফেন্ডার। তবে সেটা করার সময় দারুণ একটা মজাও করেছেন তিনি। বরফস্নানের আগে গায়ে জিদানের জার্সি পরেছিলেন তিনি। পানি ঢালার আগে অবশ্য সেটা খুলে রেখেছেন। তখন তাঁর গায়ে আবার মাতেরাজ্জি লেখা জার্সি। এখানেই শেষ নয়, নিজে বরফস্নানের পর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিজুকেই। দেখা যাক, শত্রুর চ্যালেঞ্জটা নেন কি না জিনেদিন জিদান। মেইল অনলাইন।