জিততেপারতেনতাঁরাও
১৯৯৫ সালের আগে শুধু ইউরোপীয়রাই পেতেন ব্যালন ডি’অর। ওই সময় যদি ইউরোপের বাইরের ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হতো, তাহলে কী হতো? এবার ব্যালন ডি’অর প্রবর্তনের ৬০তম বার্ষিকী উপলক্ষে সেই চেষ্টাটাই করেছে প্রবর্তক ফ্রান্স ফুটবল সাময়িকী। ১৯৫৬ থেকে ১৯৯৪—এই ৩৯ বছরের পারফরম্যান্স পুনর্মূল্যায়ন করে দেখা গেছে, ওই সময় ১২ বার পুরস্কারটা জিততেন দক্ষিণ আমেরিকান ফুটবলাররা। পেলে, ম্যারাডোনা, গারিঞ্চা, কেম্পেস ও রোমারিওদের নাম থাকতে পারত ব্যালন ডি’অর বিজয়ীদের তালিকায়।
পুনর্মূল্যায়িত ব্যালনডি’অর
জিতেছেন জিততে পারতেন
১৯৫৮ রেমন্ড কোপা (ফ্রান্স) পেলে (ব্রাজিল)
১৯৫৯ ডি স্টেফানো (স্পেন) পেলে (ব্রাজিল)
১৯৬০ লুইস সুয়ারেজ (স্পেন) পেলে (ব্রাজিল)
১৯৬১ ওমার সিভোরি (ইতালি) পেলে (ব্রাজিল)
১৯৬২ ইউসেফ মাসোপুস্ত (চেকোস্লোভাকিয়া) গারিঞ্চা (ব্রাজিল)
১৯৬৩ লেভ ইয়াসিন (সোভিয়েত ইউনিয়ন) পেলে (ব্রাজিল)
১৯৬৪ ডেনিস ল (স্কটল্যান্ড) পেলে (ব্রাজিল)
১৯৭০ জার্ড মুলার (জার্মানি) পেলে (ব্রাজিল)
১৯৭৮ কেভিন কিগান (ইংল্যান্ড) মারিও কেম্পেস (আর্জেন্টিনা)
১৯৮৬ ইগর বেলানভ (সোভিয়েত ইউনিয়ন) ম্যারাডোনা (আর্জেন্টিনা)
১৯৯০ লোথার ম্যাথাউস (জার্মানি) ম্যারাডোনা (আর্জেন্টিনা)
১৯৯৪ রিস্তো স্তোইচকভ (বুলগেরিয়া) রোমারিও (ব্রাজিল)
গ্রন্থনা: মোহাম্মদ সোলায়মান