জিতেছে বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়েই লা লিগা অভিযান শুরু করল বার্সেলোনা। কাল বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ সুপার কাপ জয়ী অ্যাথলেটিক বিলবাওকে। ম্যাচের ৫৪ মিনিটে দারুণ এক ভলিতে একমাত্র গোলটি করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এর আগে ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। বার্সার জার্সি গায়ে মেসির এটি ১৪তম পেনাল্টি মিস। এএফপি।