জিদান চাকরি হারাবেন বলে মনে করেন কি?

জিনেদিন জিদান।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল কোপা দেল রেতে তৃতীয় বিভাগের দল আলকয়ানোর কাছে হেরে বসেছে রিয়াল মাদ্রিদ। লিগে আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেও ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও দলের পারফরম্যান্স সমর্থকদের সন্তুষ্ট করেনি। ওদিকে খেলোয়াড়দের চুক্তি নবায়ন ও নতুন খেলোয়াড় কেনার ব্যাপারে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে মতের মিল হচ্ছে না বলে নিয়মিত খবর আসছে। এমন অবস্থায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদানের সময় ফুরিয়ে আসছে বলেই বলে হচ্ছে। এ বিষয়ে আপনার কী ধারণা?