জিদান-পুত্রের অভিষেক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজই হতে পারে অপেক্ষার অবসান। রিয়াল মাদ্রিদের জার্সিতে আনুষ্ঠানিক অভিষেক হতে পারে এনজো জিদানের। আজ কোপা ডেল রেতে কালচারাল লিওনেসার বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগ ৭-১ গোলে জেতায় নিজেদের মাঠে আজ পূর্ণ শক্তির দল নামাবে না রিয়াল। শনিবারই বার্সেলোনার সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই আজকের ম্যাচে এনজো ও ১৭ বছরের মার্টিন ওডেগার্ড ও ফরোয়ার্ড মারিয়ানোর নামার সম্ভাবনা প্রায় শতভাগ। চোট কাটিয়ে ওঠা মিডফিল্ডার কাসেমিরোও নামতে পারেন আজ। ডেইলি মেইল।