জিদানও মানছেন, সব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হার। কিন্তু এক হারের ধাক্কাই একটু বেশি হয়ে গেল জিনেদিন জিদানের জন্য। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে পরাজয় এমনিতেই অহমে আঘাত লাগার মতো। কিন্তু এর চেয়েও বড় ক্ষতিটা হয়েছে লা লিগার শিরোপা-দৌড়ে। এখন আর রিয়ালের লিগ শিরোপা জেতার কোনো সম্ভাবনাই দেখছেন না জিদান।
পরশু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফরাসি কিংবদন্তি বললেন, ‘আপনারা কিছু জিজ্ঞেস করার আগেই বলছি, লিগ শেষ! গতকালও (ম্যাচের আগের দিন) খেলোয়াড়দের বলছিলাম, এমনিতেই লিগ জেতা কঠিন। যদি হারি, তাহলে আরও কঠিন হয়ে পড়বে।’ এএস।
কিন্তু মৌসুমে রিয়ালের এমন পারফরম্যান্সের কারণ কী? খেলোয়াড়দের মান? জিদানের উত্তর, ‘খেলোয়াড়দের ওপর আমার পুরো আস্থা আছে। সব সময়ই ওদের পাশে আছি, ওরাও আমার সঙ্গেই আছে।’