জিদানকে 'মল' খেতে বলতেন আসপ্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিদানের খেলোয়াড় বদলে খেপেছেন হামেসের পূর্বসূরি। ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার
জিদানের খেলোয়াড় বদলে খেপেছেন হামেসের পূর্বসূরি। ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার

জিনেদিন জিদানের দল সাজানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ মজার কিছু কথা প্রচলিত আছে। দল নির্বাচনে বরাবরই চমক জাগান জিদান। বহু দিন পর গত সপ্তাহে মাঠে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এইবারের বিপক্ষেই দল সাজানো নিয়ে নিজের চিন্তা আবারও দেখিয়ে দিয়েছেন জিদান। তাঁর এমন চিন্তাধারা আবার খেপিয়ে তুলেছে সাবেক এক খেলোয়াড়কে। স্বদেশিকে গুরুত্ব না দেওয়ায় জিদানের ওপর ভয়ংকর খেপেছেন ফস্তিনো আসপ্রিয়া।

আসপ্রিয়ার খেপার কারণ আছে। করোনা সংক্রমনের ফলে ফুটবলের নিয়ম বদলেছে। এখন চাইলে ম্যাচে পাঁচজন বদলি নামানো যায়। মূল একাদশের ১১ জনের সঙ্গে ৫ জন মিলে তাই ১৬ জন ফুটবলারের মাঠে নামার সুযোগ হয়। জিদান সে সুযোগ নিয়েছেনও। কিন্তু এই ১৬ জনের মধ্যেও হামেস রদ্রিগেজকে দেখা যায়নি। কলম্বিয়ান এই তারকার সঙ্গে জিদানের এমন আচরণ মানতেই পারছেন না সাবেক এই কলম্বিয়ান স্ট্রাইকার। এইবারের বিপক্ষে হামেসকে না দেখতে খেয়ে আসপ্রিয়া রেডিও কলম্বিয়াকে বলেছেন, 'হামেস দায়িত্বজ্ঞানহীন নয়। সে প্রতিদিন সবার মতোই অনুশীলন করে। কোচেরা বলে তাদের কাছে সব খেলোয়ারই সমান। বদলি খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতেই এসব বলে। কিন্তু ঠিকই তিন চারজন থাকে যারা সব সময় খেলে।'

জিদানের দল সাজানো নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুবই ঝুঁকিপূর্ণ। এই তো এইবার ম্যাচের আগে সবাই ইসকোকে নিয়েই সম্ভাব্য একাদশ সাজিয়েছিল। স্প্যানিশ মিডফিল্ডার এমনকি বদলি হিসেবেও নামার সুযোগ পাননি। আবার করোনা বিরতির আগে প্রায় ব্রাত্য হয়ে পড়া রদ্রিগো নেমেছেন মূল একাদশে। যেই বেলের সঙ্গে সম্পর্ক খারাপ বলে প্রতিনিয়ত খবর আসে, সেই গ্যারেথ বেলও নেমেছেন বদলি হিসেবে। কিন্তু মৌসুমের শুরুতে টানা বেশ কিছু ম্যাচ খেলা হামেসের সুযোগ হয়নি।

এটাই মানতে রাজি নন আসপ্রিয়া, 'রিয়াল মাদ্রিদে কিছু খেলোয়াড় পছন্দে ওপরে উঠে আসে, কেউ নেমে যায়। আমাকে দয়া করে বলবেন না যে একটি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (হামেস) মারিয়ানো বা অমন কারও চেয়ে পিছিয়ে আছে খেলোয়াড়ি দক্ষতায়। একটু হলেও সম্মান দেখাও। হামেস এখনো ধৈর্য্য ধরে আছে। কিন্তু আমি হলে জিদানকে বলতাম, “যাও মল খাও। ”'