জিমিদের ফাইনালে ওঠার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়, প্রতিপক্ষের জালে ২১ গোল। কিন্তু সেসব মূল্যহীন হয়ে যাবে যদি আজ সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারাতে না পারে বাংলাদেশ। হংকংয়ে অনুষ্ঠানরত এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকির সেমিফাইনালে আজ অবশ্যই জিততে চায় টুর্নামেন্টের গত দুবারের চ্যাম্পিয়নরা। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে বেলা দুইটায় শুরু হবে ম্যাচ।

সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের সব কটিই জিতেছে বাংলাদেশ। ২০১৪ সালে সর্বশেষ সিঙ্গাপুরেই অনুষ্ঠিত বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ জেতে ৩-০ গোলে।