জুভেন্টাস ছাড়লেন পিরলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাস-অধ্যায় যে শেষ হয়ে যাচ্ছে, সেই ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল গত চ্যাম্পিয়নস লিগেই। কাল নিশ্চিত হলো, এই মৌসুমে আন্দ্রেয়া পিরলোর নতুন ঠিকানা হচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল নিউইয়র্ক এফসি। সাবেক চেলসি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও বার্সেলোনা স্ট্রাইকার ডেভিড ভিয়াকে সেখানে পাচ্ছেন সতীর্থ হিসেবে।
২০১১ সালে এসি মিলান থেকে নাম লেখান জুভেন্টাসে। তুরিনের ক্লাবটির হয়ে এরপর টানা চারবার সিরি ‘আ’ জিতেছেন, এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন দলকে। বিদায়বেলায় ৩৬ বছর বয়সী মিডফিল্ডারের খোলা চিঠিতে উপচে পড়েছে আবেগ, ‘শব্দগুলো অনুভূতিতে প্রকাশ করা কঠিন, বিশেষ করে জীবনের খুব গুরুত্বপূর্ণ চার-চারটি বছর যখন এর সঙ্গে জড়িত। সিদ্ধান্তটা নিতে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে নতুন কিছু শুরুর করার সময় এখনই। এই সময়ে আমার পাশে যাঁরা ছিলেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’ ইএসপিএন।